June 21, 2026, 11:42 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. আতাউর রহমানসহ ৮ জনকে শাস্তিমূলক বদলি

রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. আতাউর রহমানসহ ৮ জনকে শাস্তিমূলক বদলি

সিলেটের আলো ডেস্ক:
টিকেট ব্ল্যাক, যাত্রীদের সাথে দুর্ব্যবহার, যাত্রী হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে গোয়েন্দা সংস্থার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে এবার সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. আতাউর রহমানসহ ৮ জনকে শাস্তিমূলক বদলির আদেশ দেয়া হয়েছে। দীর্ঘদিন থেকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বদলি বন্ধ থাকলেও দেশব্যাপী রেলওয়ের যাত্রী হয়রানী, টিকেট ব্ল্যাক ও দুর্নীতি দূর করতে কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই তাদেরকে রেল বিভাগ (পূর্বাঞ্চল) সিলেট থেকে (পশ্চিমাঞ্চল) রাজশাহী বদলি করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের সংস্থাপন শাখা-১ এর উপ-সহকারী পরিচালক মো. হাসিবুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. আতাউর রহমানকে বদলির এ নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাকে রেলওয়ে মহাব্যবস্থাপক (পশ্চিম) রাজশাহী দপ্তরে ন্যস্ত করার আদেশ দেয়া হয়। অপরদিকে একই দিনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের সংস্থাপন শাখা-৩ এর উপ-পরিচালক মো. সৈয়দ হোসেন স্বাক্ষরিত অপর এক দাপ্তরিক সিলেট রেলওয়ের আরো ৭ জন কর্মচারীকে বদলির নির্দেশ প্রদান করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com