June 21, 2026, 6:42 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
‘রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করলে ব্যবস্থা’

‘রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রোহিঙ্গাদের কাছে যারা অবৈধভাবে সিম বিক্রি করেছেন তাদের শনাক্ত করবে বিটিআরসি। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেয়া হবে। শনিবার দুপুরে বিটিআরসিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের রোহিঙ্গাদের কাছে মোবাইল সিম বিক্রিয় নিয়ন্ত্রণ ও মনিটরিং সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি। তারানা হালিম বলেন, রোহিঙ্গাদের বিষয়ে মানবতা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইল কোম্পানিগুলো শরণার্থীদের ক্যাম্প এলাকায় বুথ বসানো হবে। খুব অল্প পয়সায় যেন রোহিঙ্গারা ফোন সুবিধা পান। তবে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যাদের বায়োমেট্রিক করা সিম রোহিঙ্গাদের হাতে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ খোলা হচ্ছে। সেখানে ১৬/১৭টি কেন্দ্র খোলা হবে। সেখানে রোহিঙ্গারা এসে ন্যূনতম চার্জে তাদের প্রয়োজনমতো লোকাল কল করতে পারবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com