August 5, 2026, 10:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
রোহিঙ্গাদের পাশে নাসিরী ও তালামীয সভাপতি পাশা

রোহিঙ্গাদের পাশে নাসিরী ও তালামীয সভাপতি পাশা

সিলেট রিপোর্ট : বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পাশে নগদ অর্থ, ওষুধ ও নতুন কাপড় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাও. শাহ ইমাদ উদ্দিন নাসিরী ও দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা। ভাইস চেয়ারম্যান নাসিরী ও দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি পাশার নেতৃত্বে কয়েক লক্ষ টাকার কাপড়, নগদ অর্থ ও ওষুধ নিয়ে সরাসরি অসহায় রোহিঙ্গাদের মাঝে বিতরণ করেন তারা। গত ২৪, ২৫ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় কাপড়,নগদ অর্থ ও ওষুধ বিতরণ করেন। এসময় সময় উপস্থিত ছিলেন আল ইসলাহ মহাসচিবের ছেলে গালিব হোসাইন এমরান, দাউদ পুর তালামীযের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, তুহিন আহমদ।
ভাইস চেয়ারম্যান মাও. ইমাদ উদ্দিন নাসিরী বলেন, খুব কাছে থেকে দেখলাম অসহায় রোহিঙ্গারা কতটা মানবেতর জীবনযাপন করছে। এখনো ভেসে উঠছে ক্ষুধার্ত, ভীত-সন্ত্রস্ত এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি। এরা ‘জাতিগত নিধনে’র শিকার হয়ে আজ নিজ দেশ থেকে জোরপূর্বক বিতাড়িত। আমাদের অবস্থান থেকে সাদ্যমত ওদের পাশে দাড়িয়েছি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com