June 22, 2026, 12:15 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
র‌্যাবের হাতে আটক শ্রীরামপুরের খালেদ

র‌্যাবের হাতে আটক শ্রীরামপুরের খালেদ

খালেদ হোসেন

সিলেটের আলো:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট জেলার মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের মৃত আলহাজ্ব হোসেন আলীর ছেলে আলহাজ্ব খালেদ হোসেনকে (৫৫) আটক করেছে র‌্যাব -৯ ।

ওয়ারেন্টভূক্ত আসামি হওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত ৯টা ৩০ মিনিটের সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ সামিউল আলম।  তিনি জানান আটকৃত খালেদ হোসেন মোগলাবাজার থানার দায়রা ২৭১২/১৭, সিআর ৯২৯/১৭ এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত  এক জন পলাতক আসামী। তাকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com