September 19, 2026, 6:22 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : শেখ হাসিনাযুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে স্থানীয় সময় মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বিকেল) লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টা) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। লন্ডনে তিন দিন থাকার পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী সোমবার রাত ১০টায় (বাংলাদেশ সময় আজ সকাল সোয়া ৮টা) ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২ তম অধিবেশনে যোগদানের পর ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যান। সেখানে এক সপ্তাহ থাকার পর লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। তবে ওয়াশিংটনের একটি হাসপাতালে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হয়। এ কারণে ফেরার তারিখ পরিবর্তন করা হয়। প্রধানমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন।— বাসস


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com