August 5, 2026, 10:49 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
শপথ নিলেন দক্ষিণ সুরমা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম

শপথ নিলেন দক্ষিণ সুরমা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম


“গ্রামকে শহরে পরিণত করার প্রত্যয়”
শপথ নিলেন সদ্য সমাপ্ত ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপের নির্বাচনে নব-নির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বদরুল ইসলাম। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। এসময় সিলেট বিভাগের অন্যান্য উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।

নব-নির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বদরুল ইসলাম অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার অঙ্গিকার গ্রামকে শহরে পরিণত করা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তাবায়ন করতে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মি হিসেবে নির্বাচনে অংশগ্রহন করি এবং এই প্রত্যাশায় জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি সর্বস্তরের জনগণ ও জনপ্রতিনিধিকে নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করব। এসময় তাকে নির্বাচিত করায় দাক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com