August 5, 2026, 7:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
শহপরান এলাকায় সাংবাদিক ডালিমের বাসায় চুরি

শহপরান এলাকায় সাংবাদিক ডালিমের বাসায় চুরি

সিলেটের আলো:: সিলেট শহরতলির শাহপরান এলাকায় দিনে দুপুরে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় চুরি হয়েছে। ঘটনার সময় সাংবাদিক ডালিম স্বপরিবারে ঢাকায় ছিলেন। শুক্রবার দুপুরে যেকোনো সময় ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন ও প্রতিবেশিরা জানিয়েছেন, সাংবাদিক ডালিম গত রোববার স্বপরিবারে ঢাকায় যান। শাহপরান এলাকায় প্রত্যাশা কমপ্লেক্সে সাংবাদিক ডালিম বাসাটি তালাবদ্ধ করে রেখে যান। শুক্রবার জুম্মার নামাজের পর প্রতিবেশিরা দেখতে পান সাংবাদিক ডালিমের বাসার দরজা খোলা। প্রতিবেশিরা সাংবাদিক ডালিমের সাথে যোগাযোগ করে জানতে পারেন তিনি তখনও ঢাকায় অবস্থান করছেন। এর পরপরই প্রতিবেশি ও আত্মীয়স্বজনরা বাসায় প্রবেশ করে দেখতে পান ভেতরের সকল জিনিসপত্র তছনছ করা।
খবর পেয়ে শাহরান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদিক ডালিম জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ফেরার পর বাসায় এসে বুঝতে পারবেন কী কী জিনিস  চুরি হয়েছে। পরে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

খবর পেয়ে কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরীসহ শাহপরান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই সাংবাদিক ডালিমের বাসা পরিদর্শন করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com