May 6, 2026, 11:49 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
শহরে যাওয়া হলো না পিতা পুত্রের বগুড়া চারমাথায় কোচ চাপায় প্রাণ গেলো পিতা পুত্র সহ ৩ মোটর সাইকেল আরোহীর

শহরে যাওয়া হলো না পিতা পুত্রের বগুড়া চারমাথায় কোচ চাপায় প্রাণ গেলো পিতা পুত্র সহ ৩ মোটর সাইকেল আরোহীর

এস আই সুমন : বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র সহ ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিন্যাল এলাকায় । একটি বেপরোয়া গতীর বিপরীত মুখী একটি নৈশ কোচ একটি মোটর সাইকেলকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলোঃ বগুড়া সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের শশিবদনী গ্রামের আবুল ফজল হোসেন এর পুত্র আবুল কালাম আজাদ (৪৫)তার পুত্র হৃদয় আহম্মেদ (২৫) এবং একই গ্রামের অমল কুমার বিশ্বাস এর পুত্র তপন কুমার বিশ্বাস(৩৫) বলে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৯ টার সময় ঐ তিন মোটর সাইকেল আরোহী প্রয়োজনীয় কাজে একটি লাল রং এর এ্যাপাচী মোটর সাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন । তাদের মোটর সাইকেলটি চারমাথা ইসলাম বোর্ডিং এলাকায় পৌছলে বিপরীত দিতে থেকে আসা রংপুর মুখী একটি দ্রুতগতীর নৈশকোচ ঐ মোটর সাইকেলটিকে সামনে থেকে সারাসরি পিশে দিয়ে পালিয়ে যায় । এতে বাবা ছেলে সহ ৩ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত পরিবারের কাছে সংবাদ গেলে সেখানে শোকের ছায়া নেমে আসে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com