August 5, 2026, 10:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
শাবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস। তিনি আরও জানান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে সভাপতি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিবুল আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল গণি বলেন, বিষয়টি শুনেছি। আমরা সকলের সহযোগিত চাই। অতি শীঘ্রই মিটিং করে কাজ শুরু করব। বিকাল ৩টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com