September 19, 2026, 8:13 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শার্শায় সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের অকাল মৃত্য

শার্শায় সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের অকাল মৃত্য

আবু বকর ছিদ্দিক,শার্শা (যশোর) প্রতিনিধি : সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন অর্নাস কলেজের ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন সোহাগ (৩৩)। রবিবার সকালে যশোর- সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি। নিহত ছাত্রলীগ নেতা সোহাগ লেখাপড়া শেষ করে প্রাইম মাল্টিপারপাস কো অপারেটিভ নামে একটি ব্যাংকিং সংস্থায় কর্মরত ছিলেন। অন্য দিনের মত রবিবার সকাল ১০টার দিকে একটি জেএসএ গাড়িতে করে কর্মস্থল নাভারন যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহনকে সাইড দিতে গেলে সে জেএসএ গাড়ি থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। নিহত সোহাগ বাগআঁচড়া এলাকার অত্যন্ত পরিচিত মুখ। ভদ্র, বিনয়ী, সদাহাস্যজ্জ্বল সোহাগের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে দুর দূরান্ত থেকে হাজারো নারীপুরুষ তার বাড়িতে ছুটে যায় শেষ বারের মত তাকে দেখতে। সে বাগআঁচড়ার টেংরা দক্ষিণ পাড়া এলাকার মোশারেফ ধাবকের ছেলে। শ্রেষ্ট নামে তার তিন বছরের একটি পুত্র সন্তান আছে। বিকাল ৫টায় তার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com