June 21, 2026, 6:39 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
শাহবাগে ইমরানের ওপর হামলা

শাহবাগে ইমরানের ওপর হামলা

ঢাবি প্রতিনিধি : বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহের জন্য শাহবাগে সমবেত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘লাঠিসোটা নিয়ে’ এই হামলায় তিনি নিজেসহ চার-পাঁচজন আহত হয়েছেন বলে জাগরণ মঞ্চের সংগঠক ইমরান এইচ সরকার জানিয়েছেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা বিকালে ত্রাণ সংগ্রহের জন্য শাহবাগে জাদুঘরের সামনে মিলিত হয়েছিলেন। সমাবেশের শেষের দিকে ১০ থেকে ১২ জন ইমরান এইচ সরকারকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে চারজন আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে গত ১৬ জুলাই ঢাকার আদালতপাড়ায় ছাত্রলীগকর্মীদের হামলার শিকার হন ইমরান এইচ সরকার।

হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে এক ছাত্রলীগ নেতার করা মানহানির মামলায় ওই দিন আদালতে আত্মসমর্পণ করেন ইমরান। জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণেই তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

এদিনের হামলা নিয়ে ইমরান বলেন, বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহের লক্ষ্যে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে বিকালে সমাবেশ করছিলাম, সমাবেশ শেষের দিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ১০ থেকে ১২ জন লাঠিসোটা নিয়ে হামলা করে। ‘দেশে কোথায় বন্যা? বন্যা নেই, তোরা তো দেশে বন্যা নিয়ে আসছিস’- এই কথা বলে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ এবং পরে লাঠি দিয়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রিয়াজুল আলম ভূঁইয়া ও নাসির উদ্দিন সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র রিয়াজুল গণজাগরণ মঞ্চের দাপ্তরিক কর্মকাণ্ডে সক্রিয়। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইমরান জানিয়েছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com