June 21, 2026, 5:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
শিবগঞ্জে গাংনাই নদীতে ডুবে শুভ নামের এক শিশুর মৃত্যু

শিবগঞ্জে গাংনাই নদীতে ডুবে শুভ নামের এক শিশুর মৃত্যু

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জে গাংনাই নদীতে ডুবে শুভ নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার নাটমরিচাই গ্রামের হোসেন এর পুত্র শুভ (১০) বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুভ তার পিতার সাথে পার্শ্ববর্তী নদীতে বেড়াতে যায়। তাঁর বাবার অগোচরে শুভ নদীতে গোসল করতে যায়। এসময় তার বাবা তাকে আশেপাশে না দেখতে পেয়ে ‘খেলতে গেছে বলে ধারণা করে’। পরে শুভর বাবা বাড়িতে গেলে সেখানে ছেলেকে না দেখতে পেয়ে এবং খোজ-খবর না পেয়ে আবারো নদীর এলাকায় গেলে স্থানীয় লোকজন শুভর গোসল করা দেখতে পেয়েছে মর্মে জানায়। এখবর পাওয়া মাত্র শুভর শিবগঞ্জ থানাতে খবর দেয়। খবর পেয়ে রাতেই শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান, পুলিশ পরিদর্শক জাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে থানা কর্তৃক দমকল বাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত-ভর উদ্ধার কাজ করে শুভ লাশ পাওয়া যায় নাই। পরেরদিন সকালে শুভর লাশ নদীতে ভেসে উঠলে শুভর দাদা লাশ নিশ্চিত করে বাসায় নিয়ে আসে। শিশু শুভ’র অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকেয়া ছায়া নেমে আসে।

 

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com