September 19, 2026, 7:02 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শিবগঞ্জে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী

শিবগঞ্জে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর শিবগঞ্জে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। নিহত ছাত্রলীগ কর্মীর নাম জাকারিয়া মোহাম্মদ মাসুম। বুধবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে নগরীর সোবহানীঘাটে আলী আহমদ মাহিন নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে মাসুমসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী। এর জের ধরে বুধবার বিকেলে শিবগঞ্জে মাসুমের উপর হামলা চালায় মাহিন ও তার সঙ্গীরা। উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে ফেলে যায় রাস্তায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

নিহত মাসুম সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জের মাসুক মিয়ার ছেলে। সে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত সুরমা গ্রুপের কর্মী।

হামলাকারী মাহিন ছাত্রলীগের টিটু-ডায়মন্ড গ্রুপের কর্মী বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ছুরিকাঘাতে জাকারিয়া মোহাম্মদ মাসুম নামের এক যুবক খুন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com