May 6, 2026, 11:47 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
শিবগঞ্জে বিরল রোগে আক্রান্ত নাফিজের শরীরের চামড়া সাপের ন্যায় পরিবর্তন : এলাকায় চাষ্ণল্যকর পরিস্থিতি

শিবগঞ্জে বিরল রোগে আক্রান্ত নাফিজের শরীরের চামড়া সাপের ন্যায় পরিবর্তন : এলাকায় চাষ্ণল্যকর পরিস্থিতি

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিরল রোগে আক্রান্ত নাফিজের পরিবারে আহাজারি, সাপের চামড়ায় ন্যায় খোলস পরিবর্তনে এলাকায় চাষ্ণল্যকর পরিস্থিতির সৃষ্টি।

জানা যায়, উপজেলার পিরব ইউনিয়নের নড়াইল দায়মুল্ল্যা গ্রামের কৃষক নুর নবীর ছেলে আবু তালহা ওরফে নাফিজ (৭) এর জন্মের ৪ দিন পরই শরীরের পুরো চামড়া উঠে যেতে শুরু করে। সেই থেকেই সাপের চামড়ার ন্যায় প্রতি ৬ মাস অন্তর তার চামড়াগুলো উঠে গিয়ে নতুন চামড়া উঠা শুরু করে। নাফিজের বয়সী ছেলে-মেয়েরা যখন আনন্দ-উল্লাসে মেতে থাকে তখন সমবয়সী নাফিজ যেন বিষণœতায় গুঙ্গিয়ে থাকে বাড়ির আঙ্গিনায়। খেলা তো দূরে থাক তার সাথে মিশতে পর্যন্ত ভয় পায় সমবয়সী শিশুরা। ঠিকমতো চলাফেরা করতে না পারলেও বাবা-মা ও আশেপাশের মানুষের কথা-বার্তা ঠিকই বুঝতে পারে নাফিজ। স্বাভাবিক শিশুদের থেকে আলাদা হয়ে উঠা নাফিচের পরিবার নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে তাদের সন্তানের চিকিৎসা করাতে। কিন্তু বিধি বাম! কৃষক নুর নবীর সাধ্য অনুযায়ী চিকিৎসায় রোগমুক্ত তো দূরে থাক রোগ নির্ণয়ই করতে পারেনি চিকিৎসকরা। বেশ কয়েক বার স্থানীয় ডাক্তার সহ ঢাকায় নিয়ে গিয়েও কোন সুরুহা হয়নি চিকিৎসার। বর্তমানে নিঃসপ্রায় অবস্থায় নাফিজের বাবা অনেকটায় কান্নায় ভেঙ্গে পড়ে প্রতিবেদক কে জানায়, “হামার সবকিছু দিয়ে ছোলডার চিকিৎসার করুন। কিন্তু ডাক্তররা বুজেই পারেনা হামার ছোলের কি হছে। আর বড় বড় ডাক্তরের কাছে নিয়ে যাওয়ার মতো সাধ্যও হামার নাই। তাই আল্লাহ’র কাছে ছাড়ে দিছি।” নাফিজের বাবা আরো জানান, তাদের ঘরের একমাত্র আদরের সন্তানকে নিয়ে তাদের অনেক আশা-আকাঙ্খা থাকলেও বর্তমানে তা শূন্যের কোঠায় দাড়িয়েছে। বিরল এ রোগ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সল্লিমুল্ল্যাহ্ আকন্দের সাথে কথা বললে তিনি বলেন, এখন পর্যন্ত আমি এরকম কোন ঘটনা জানিনা। কোন রোগি যদি এরকম রোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে তাহলে অবশ্যই আমরা সঠিক চিকিৎসা দিব এবং প্রয়োজনে ঢাকা প্লাষ্টিক এন্ড বার্ণে পাঠানোর ব্যবস্থা করব।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com