November 5, 2026, 1:09 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিবগঞ্জে মাদকের হটস্পট হিসেবে পরিচিত মাচইল গ্রামে সংঘর্ষ নারীসহ ৬ জন গ্রেফতার

শিবগঞ্জে মাদকের হটস্পট হিসেবে পরিচিত মাচইল গ্রামে সংঘর্ষ নারীসহ ৬ জন গ্রেফতার

গোলাম রব্বানী শিপন,বগুড়া : বগুড়ার শিবগেঞ্জর মাদকের হটস্পট হিসেবে পরিচিত মাচইল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৎস্য চাষীকে মারপিট থানায় মামলা নারীসহ ৬ জন গ্রেফতার।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে জয়েন ফকির এর ছেলে নূর আলম (৩৫) এর সঙ্গে একই গ্রামের মোজাফ্ফর হোসেন এর ছেলে মাদকের হটস্পট হিসেবে পরিচিত সুমন গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এর জের ধরে নূর আলমকে একা পেয়ে দা ও হাসুয়া দিয়ে বেধরকভাবে মারপিট করে এবং তার মাথায় আঘাত করায় সে মাটিতে লুটিয়া পরে পরিবারের লোকজন সন্ধ্যায় বগুড়া শজিমেকে ভর্তি করে দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করে নেন। এঘটনায় নূর আলম এর বোন ফরিদা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। বাদী ফরিদা বেগম বলেন, আমার ভাই একজন মৎস্য ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দিলে প্রতিপক্ষরা আমার ভাইকে মারপিট করে আহত করে। মামলার প্রেক্ষিতে রাতেই থানা পুলিশ ৬জন কে গ্রেফতার করেছেন। তারা হলেন মোজাফ্ফর হেসেন এর ছেলে সুমন (৩২), জব্বার এর ছেলে মোজাফ্ফর হোসেন (৪৮), মোজাফ্ফর হোসেন এর ছেলে তৌহিদ (২০) সাকিব (২৩) মোজাফ্ফর হোসেন এর স্ত্রী শাহিনুর বেগম, মহাতাব হোসেন এর স্ত্রী তাজে বেগম (৪২) । এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এবিষয়ে রাতেই মামলা নেওয়া হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com