September 19, 2026, 5:01 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শিবগঞ্জে সাংবাদিকের অসুস্থ স্ত্রীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জে সাংবাদিকের অসুস্থ স্ত্রীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক আব্দুর রহিমের অসুস্থ স্ত্রীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ, সদস্য আসাদুল্লাহ, সোহেল রানা, মিজানুর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিবগঞ্জের গণমানুষের কথা তুলে ধরা সাংবাদিক আব্দুর রহিম সম্প্রতি পারিবারিক সংকটে পড়েন। তাঁর সহধর্মিনী গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী দ্রুত সহযোগিতা প্রদান করেন।
এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক আব্দুর রহিম বলেন, প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তা তাঁর পরিবারকে নতুন করে আশার আলো দেখিয়েছে।
শিবগঞ্জের সাংবাদিক সমাজ ও স্থানীয়রা প্রতিমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অসুস্থ গৃহিণীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com