November 5, 2026, 1:43 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক বন্যা কবলিত গ্রামে ত্রাণ বিতরণ

শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক বন্যা কবলিত গ্রামে ত্রাণ বিতরণ

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় ন্যায় গত কয়েকদিনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ২৮টি গ্রামে বন্যা দেখা দেয়। শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইনের উদ্যেগে বন্যা দেখা দেওয়ার পরপরই চেয়ারম্যান আলমগীর হুসাইন ভড়া পানি উপেক্ষা করেও বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খোজ-খবর নেন এবং ত্রাণ সামগ্রি বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় রবিবার তিনি উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছি, মহাবালা, নিয়ামতপুর, এনায়েতপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ২ কেজি করে আটা, শুকনো খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। পরে তিনি দাড়িদহ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদতুজ্জামান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যেআব্দুল হাকিম, বজলুর রশিদ, ইকবাল হোসেন, আব্দুল মান্নান, সোহাগ, নাজিম উদ্দিন, ফারুক সহ প্রমূখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com