November 5, 2026, 1:09 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিবগঞ্জ কিচক ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

শিবগঞ্জ কিচক ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার এ উপলক্ষে কিচক উচ্চ বিদ্যালয় হল রুমে এ অভিযানের উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. হাফিজুর রহমান। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ্যাড. হাফিজুর রহমান সহ এসময় আরো বক্তব্য রাখেন, কিচক ইউপি সাবেক চেয়ারম্যান আফছার আলী, মোকামতলা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওহাব, মোশারফ, আলমগীর, আব্দুল জলিল, দিরাজ মেম্বার, মাষ্টার নুরুল ইসলাম, মফিজ উদ্দিন, হাফিজার রহমান, রেজাউল, কালাম, মজনু, যুবদল নেতা শাকিল আহম্মেদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com