June 21, 2026, 5:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
শেরপুরে বন্যহাতির অব্যাহত হামলা ,এবার প্রাণ গেল কৃষকের

শেরপুরে বন্যহাতির অব্যাহত হামলা ,এবার প্রাণ গেল কৃষকের

শেরপুর প্রতিনিধি : শেরপুরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত ও তার স্ত্রী এবং এক ছেলে আহত হয়েছেন। ১০ আগস্ট বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওরফে নাডু মিয়া (৬৫) ওই গ্রামের তনু মন্ডলের ছেলে। আহত ইস্রাফিল মিয়া ও তার মা’কে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ৩০/৪০ টি বন্যহাতির একটি দল পাহাড় থেকে খাদ্যের লোকালয়ে নেমে আসে। স্থানীয় লোকজন আলোর মশাল জ¦ালিয়ে, টর্চলাইটের আলো ফেলে, চিৎকার-চেঁচামেচি করে বন্যহাতি তাড়াতে চেষ্টা করে। একপর্যায়ে বন্যহাতির দল বসতবাড়ীতে উঠে আসার সময় কৃষক আব্দুল হাই ও তার স্ত্রী সন্তান বন্যহাতির সামনে পড়েন। এসময় দলের একটি হাতি আব্দুল হাইকে শুড় পেচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী এবং ছেলেও বন্যহাতির আক্রমণে আহত হন।

উল্লেখ্য গত ২৯ জুলাই শনিবার মধ্যরাতে ঝিনাইগাতি উপজেলার ছোট গজনি গ্রামে বন্য হাতির আক্রমনে পলোদফ সাংমা নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com