November 5, 2026, 2:38 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সকল জেলায় চার লেনের সড়ক হবে: পরিকল্পনামন্ত্রী

সকল জেলায় চার লেনের সড়ক হবে: পরিকল্পনামন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সভ্য, বিজ্ঞানমনষ্ক, প্রগতিশীল ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য অত্যাবশ্যক হচ্ছে বিনিয়োগ যা সরকার আগেও করেছে এবং এখনো করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকল জেলাকে চার লেন সড়কের আওতায় আনা হবে। শীঘ্রই দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ছাড়া হবে এবং যমুনার উপর আরো একটি নতুন সেতু তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। কর্ণফুলী টানেলের পর দেশের উত্তরপ্রান্তে ফুলছড়ি গ্রামে যমুনার নিচ দিয়ে দেশের দ্বিতীয় টানেল তৈরির পরিকল্পনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এম এ মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সরকার আগামী ৮০ বছরের দেশের উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি তোমাদের মত তরুণ প্রজন্মের মাধ্যমেই সেই রোড ম্যাপ বাস্তবায়িত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার ইশফাকুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান ও বিভিন্ন দপ্তর প্রধানগণ


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com