November 4, 2026, 1:29 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাংবাদিক নুরুল ইসলামের মাতৃবিয়োগে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

সাংবাদিক নুরুল ইসলামের মাতৃবিয়োগে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

সাংবাদিক নুরুল ইসলামের মাতৃবিয়োগে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক নুরুল ইসলামের মা ফুলবী বেগম (৬২) আর নেই। শুক্রবার (১৩ জুন) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।

এক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা সাংবাদিক নুরুল ইসলাম ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমা ফুলবী বেগম দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, ধর্মপ্রাণ নারী। পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে তিনি ছিলেন পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ।

মরহুমার জানাজা শনিবার সকাল ১১টায় সিলাম পঞ্চায়েতি গোরস্থানে অনুষ্ঠিত হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com