September 20, 2026, 1:47 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলাকারী সন্ত্রাসী রাজ গ্রেফতার

সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলাকারী সন্ত্রাসী রাজ গ্রেফতার

সিলেটের আলোঃঃ সিলেট শহরতলীর শাহপরান এলাকার শাহপরান উপশহরে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা-ভাংচুর ও চাঁদাবাজীর ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে শাহপরান থানার একদল পুলিশ শাহপরান উপশহরের মাদক সম্রাট সূগা রানীর আস্তানার পার্শ্ববর্তী একটি ঘরে অভিযান চালিয়ে  রাজ নামে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন উপশহর ও বিভিন্ন এলাকার বাসিন্দারা।  সন্ত্রাসী  রাজকে গ্রেফতার করায় পুলিশকে অভিনন্দন জানান উপস্থিত নাগরিকরা।

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য  আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের হামলা ভাংচুর-লোটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটে। সাংবাদিক ডালিমের বাসায় হামলার ঘটনায় সিলেটের সর্বত্র নিন্দার ঝড় উঠে। বিভিন্ন উপজেলায় হামলার তীব্র জানিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেন সর্বস্তরের মানুষ। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন বৃহত্তর শাহপরান এলাকার বাসিন্দারা। শহরতলির শাহপরাণ-খাদিম চৌমুহনী এলাকায় মানববন্ধনও করেন এলাকাবাসী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com