September 19, 2026, 9:07 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করায় এস আই প্রত্যাহার

সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করায় এস আই প্রত্যাহার

সিলেটের আলোঃঃ বগুড়ায় সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করায় সদর থানার এস আই নিরজ্ঞন কুমারকে প্রত্যাহার করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান,রবিবার ১২ এপ্রিল রাত সাড়ে ৮ টার সময় ৭১ টেলিভিশনের সাংবাদিক শাজাহান আলী ও সময় টেলিভিশনের সাংবাদিক মোটর সাইকেল যোগে বগুড়ার মাটিডালী এলাকায় পেশাগত দ্বায়িত্ব পালন করতে যাচ্ছিল।

তারা মোটর সাইকেল নিয়ে শহরের থানা মোড় এলাকায় পৌছিলে সেখানে কর্তব্যরত এস আই নিরজ্ঞন কুমার তাদের মোটর সাইকেলের গতি রোধ করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। সাংবাদিক মাজেদ ও শাজাহান তাদের পরিচয় দেয়ার পরেও এস আই নিরজ্ঞন তাদের সাথে খারাপ আচরন করে। এক পর্যায়ে এস আই নিরজ্ঞন তাদেরকে হ্যান্ড কাপ পড়িয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বগুড়ার সাংবাদিকদের মাঝে খোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে থানায় উভয় পক্ষের আলোচনায় সাংবাদিকদের মুক্তি দেয়া হয় এবং সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগে এস আই নিরজ্ঞন কুমারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com