November 5, 2026, 1:37 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাপাহারে দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাপাহারে দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার থানা চত্ত্বরে বেলা সাড়ে ১১টায় সাপাহার থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মো: শামসুল আলম শাহ্’র সভাপতিত্বে মতবিনিময় ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা সদস্য শ্রী কার্তিক সাহা, পূজা উদ্যাপন পরিষদ সাপাহার থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী গোপাল মন্ডল, ইউনিয়ন সভাপতি ডা: অর্জুন সাহা, থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান, এস আই নয়ন কর,এস আই নাদিম আলী, এস আই আমিনুর রহমান,এস আই বায়োজিত ও উপজেলার ১৩টি দূর্গা মন্দিরের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশা-পাশি আনছার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে এবং অপরাধ ঠেকাতে প্রতিটি মন্দিরে ভিডিও ধারন/ সিসি টিভির আওতায় রাখা হবে বলেও তিনি জানান।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com