September 19, 2026, 7:22 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সাপাহারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সরকারের বর্বর সেনাবাহিনী কর্তৃক নিরীহ জনগোষ্ঠীর উপর বীভৎস নির্যাতন ও গণ হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

সাপাহারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সরকারের বর্বর সেনাবাহিনী কর্তৃক নিরীহ জনগোষ্ঠীর উপর বীভৎস নির্যাতন ও গণ হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সরকারের বর্বর সেনাবাহিনী কর্তৃক নিরীহ জনগোষ্ঠীর উপর বীভৎস নির্যাতন ও গণ হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলাবাসীর উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে সদরের জিরোপয়েন্ট স্বাধীনতার মুক্ত মঞ্চে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় প্রদান এবং তাদের দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা ও জাতিসংঘে জোরালো ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ও রোহিঙ্গাদের পার্শ্বে দাড়ানোর অভিপ্রায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথির উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ এরফান আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ। এ সময় সেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রÑছাত্রী,শিক্ষক/শিক্ষিকা সহ সর্ব স্থরের জনগণ উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com