November 5, 2026, 2:18 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়ার জাতীয় পার্টিতে যোগদান

সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়ার জাতীয় পার্টিতে যোগদান

শনিবার রাতে পৌরসভার দিঘিরপাড় রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারমান সিরাজুল ইসলাম ভূইয়াকে আহবায়ক ও ইউনিয়ন যুব দলের আহবায়ক শহীদ সরকারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি ঘোষনা করেন৷

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আলম, সহ সভাপতি আব্দুর সোবহান, ইউনিয়ন  বিএনপি নেতা হাজি সাদেক ভুইয়া, নেয়ামত হোসেন প্রধান, হাজি আলাউদ্দিন, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, মঞ্জুর হোসেন, সাবেক যুবদল নেতা মহসিন সরকার, নুরনবী মাস্টার

সিরাজুল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টিতে যোগদান সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ের মাটি ও মানুষের নেতা। তার ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুনে মোহিত হয়েই আজ আমি ও আমার নেতা কর্মীরা এখানে এসেছি। আমাদের নেতা, আমাদের এমপিকে ফুলের শুভেচছা জানিয়ে জাতীয় পার্টিতে যোগদান করলাম। জাতীয় পার্টির  আদর্শে উজ্জীবীত হয়েই রাজপথে থাকব এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখব।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com