November 4, 2026, 9:59 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিঙ্গারের শোরুমে চুরি গোলাপগঞ্জে

সিঙ্গারের শোরুমে চুরি গোলাপগঞ্জে

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিঙ্গার কোম্পানির একটি শোরুমের দেয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শোরুমের নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট হয়েছে।

শুক্রবার রাতে কোন এক সময় এ চুরি সংঘটিত হয়।

শোরুমের ম্যানেজার মাহার ই খুদা লস্কর বলেন, প্রতিদিনের মতো তিনি ও কর্মচারীরা শুক্রবার রাত নয়টার দিকে দোকানে তালা মেরে বাড়ি যান।

পরদিন শুক্রবার শোরুম বন্ধ ছিল। সকালে শোরুম খুলে ভেতরে ঢুকে দেখেন সবকিছু এলোমেলো। এর পেছনে গিয়ে দেখতে পাই দেয়াল ভাঙা। তাৎক্ষণিক আমি বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও বণিক সমিতিকে অবগত করি।

তিনি বলেন, দুর্বৃত্তরা এলইডি টেলিভিশন, ল্যাপটপ, আয়রন সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে এম ফজলুল হক শিবলি জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com