May 7, 2026, 6:21 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সোমবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সোমবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ

নিহত তরুণ তোফায়েল আহমদ দিপু (১৮) উপজেলার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি প্রবাসী ওবুদ মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দিপু রোববার বাড়ি থেকে বের হন। গভীর রাত হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেন তার সন্ধান মিলেনি। আজ সোমবার সকালে পরিবারের সদস্যরা তার বাড়ির পুকুর পাড়ে দিপুর রক্তাক্ত লাশ পড়তে দেখেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গকে খবর দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে দিপুর লাশ পুলিশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল শিবলি জানান, নিহত দিপুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com