May 7, 2026, 12:30 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটের গোয়াইনঘাটে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে এক যুবককে আটক

সিলেটের গোয়াইনঘাটে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে এক যুবককে আটক

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে বখাটে এক যুবককে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম আব্দুল কাদির। সে উপজেলার লামাহাদারপার গ্রামের মরম আলীর ছেলে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

গত বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ওই যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে গোয়াইনঘাট থানায় আব্দুল কাদিরের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন ও ধর্ষন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৮, তাং-২৮/৮/১৯।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সেই সঙ্গে ধর্ষিতা ওই স্কুুুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশের তত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ আগষ্ট) সোমবার দুপুরে লামা হাদারপাড় এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্কুলে গিয়ে সে দেখতে পায় তার ব্যবহৃত কলমটি হারিয়ে গেছে। ফলে হারিয়ে যাওয়া কলমটি খুঁজতে ওই শিক্ষার্থী পুণরায় স্কুল থেকে বাড়ির দিকে রওয়ানা দেয়।

পথিমধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী বখাটে আব্দুল কাদির স্কুল ছাত্রীটিকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে নিজের বাড়িতে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক আব্দুল কাদির পালিয়ে যায়। গত বুধবার ধর্ষক আব্দুল কাদিরকে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিয়ে বখাটে আব্দুল কাদিরকে তাদের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে এক বখাটেকে আটক করা হয়েছে।

আটক ওই ধর্ষক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু করে বৃহস্পতিবার

আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com