June 21, 2026, 12:52 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটের গোয়াইনঘাটে খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে

সিলেটের গোয়াইনঘাটে খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে

সিলেটের গোয়াইনঘাটে খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মায়াবনের তীরে খয়রতিখাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে গোয়াইনঘাটের ইউএনও এবং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলের গ্রাম এলাকায় খয়রতি খাল নামে একটি জলমহাল রয়েছে। যে খালটি দীর্ঘদিন ধরে ওই গ্রামের লোকজন ভোগ দখল করে আসছিল। কিন্তু কয়েক দিন ধরে পাশ্ববর্তী লাফনাউট গ্রামের লোকজন খালটি দখলের চেষ্টা করে আসছিলেন। এর সূত্র ধরে সকালে লাফনাউট গ্রামের কয়েক শতাধিক লোকজন খালটির দখল নিতে যায়। এসময় ফুলের গ্রামের লোকজন বাঁধা দিলে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন জানান, ‘খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনার খবর পেয়ে সাথে সাথে থানার অফিসার ও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি বলে তিনি জানান।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সালিশ বৈঠকের মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্য মান্য ব্যক্তিরা বিরোধটি নিষ্পত্তি করার জন্য দায়িত্ব নিয়েছেন। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com