August 5, 2026, 7:07 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
সিলেটের জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

সিলেটের জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি পরিত্যক্ত কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—সিলেটের এয়ারপোর্ট থানার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, জাফলং এলাকায় একটি কূপে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন সুরমান আহমদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর জাফলংয়ের রসুলপুর এলাকায় তল্লাশি চালানো হয়। অবশেষে রাত ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মী ও জনসাধারণের সহযোগিতায় একটি কূপের ভেতর থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করি। পরে তার জবানবন্দি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুইজনকে আটক করা হয়।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com