September 20, 2026, 6:06 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটের দক্ষিণ সুরমা চান্দাই গ্রামে গরুসহ এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমা চান্দাই গ্রামে গরুসহ এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ

সিলেটের আলো:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চুরির গরুসহ এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে গরুসহ তাকে আটক করা হয়।

আটককৃত সুমিতুর রহমান সুমিত (৩২) দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউয়িনের ৬নং ওয়ার্ডের সদস্য ও চান্দাই মাঝপাড়া গ্রামের মটুক মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে তেতলী ইউনিয়নের ছমিপুর এলাকার মোহাম্মদ রমিজ আলী বাবুর্চির বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়। সকালে উঠে তিনি গরুগুলোর খোঁজ করতে থাকেন। অনেব খোঁজাখুজির পরও গরুগুলো না পেয়ে তিনি সাদ্দাম মিয়া ও ফুল মিয়াসহ বেশ কয়েকজন কসাইর কাছে খোঁজ করেন। তখন সাদ্দাম মিয়া ও ফুল মিয়া তাকে বলেন সকালে ইউপি সদস্য সুমিতুর রহমান সুমিতের বাড়িতে তারা তিনটি গরু কেনার জন্য দামদর করেছেন। এমন খবরে ইউপি সদস্য সুমিতের বাড়িতে ছুটে যান গরুর মালিক মোহাম্মদ রমিজ আলী বাবুর্চি। সেখানে তার গরুগুলো বাঁধা দেখে তিনি সাথে সাথে দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবগত করেন।

পরে পুলিশ ইউপি সদস্যের বাড়িতে এসে তিনটি গরুসহ তাকে আটক করে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল আকটের সত্যতা নিশ্চিত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com