June 21, 2026, 5:35 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতার উপর হামলা

সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতার উপর হামলা

স্টাফ রিপোর্টার,….সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক সময়ের সাহসী সৈনিক আতাউর রহমান আতার উপর সন্ত্রাসী  হামলার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
বৃহস্পতিবার(২১শে ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর মাছিমপুর এলাকার আতার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেছে একদল সন্ত্রাসী।
সন্ত্রাসীরা আতার বাসায় ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এতে আতাউর রহমান আতার ছেলে-মেয়ে ও এক প্রতিবেশী আহত হয়েছেন।
হামলাকারীরা ওই এলাকায় জুয়া খেলাসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত বলে জানা গেছে। নজরুল নামে স্থানীয় এক যুবকের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ করেছেন আতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নজরুলে বাসায় অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি। এ ঘটনায় রাতেই থানায় এজাহার দাখিল করা হয়েছে।
ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সাথে মুঠোফোনে আলাপ কালে জানান, তাঁর বাড়ির ঠিক সামনে মূল সড়কের পাশে মাছিমপুর এলাকার মডার্ণ বাড়ির জালাল উদ্দিনের পুত্র নজরুল ও মঞ্জুরসহ ৮/১০ যুবক এক কিশোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেধে মারধর করছিলো। মারধরের দৃশ্য দেখে তিনি তাদেরকে এ থেকে নিবৃত থাকতে বলেন। এক পর্যায়ে ওই কিশোরকে বাঁচাতে এগিয়ে গেলে কথিত দুষ্কৃতিকারীরা ফটো সাংবাদিক  সাংবাদিক আতার ওপর চড়াও হয়। কিছু বুঝে উঠার আগেই তারা আতাউর রহমান আতাকে মারধর করতে থাকে।
এর কিছুক্ষণ পর মোবাইল ফোনে কল করে আরো অন্ততঃ ১০/১৫ জন সহযোগীকে নিয়ে আসে নজরুল। তারা আতাউর রহামন আতার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা বাসায় ঢুকে তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তার মেয়ে শাহানা আক্তার সুমী এগিয়ে এলে তার উপর হামলা চালায়। তখন সাংবাদিক আতার প্রতিবন্ধিপুত্র রনিকেও মারধর করে। পরে হামলাকারীরা শয়ন কক্ষে ঢুকে বিছানা ও আসবাবপত্র ভাংচুর করে।
এ ব্যাপারে  এসএমপির উপ কমিশনার ফয়সল মাহমুদ বলেন, সাংবাদিক আতাউর রহমান আতার উপর হামলাকারীদের গ্রেপ্তরের চেষ্টা চলছে।  অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com