May 7, 2026, 4:18 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটের শ্রীরামপুর বাইপাস পয়েন্টে ট্রাফিক পুলিশের অভিযান

সিলেটের শ্রীরামপুর বাইপাস পয়েন্টে ট্রাফিক পুলিশের অভিযান

ছাদিকুর রহমান সোহেল : সিলেটের শ্রীরামপুর বাইপাস পয়েন্ট ট্রাফিক পুলিশের অভিযান চলছে। এছাড়া এ পয়েন্টে বিশেষ চেক পোস্ট বসানো হয়েছে। ট্রাফিকের সার্জন চয়ন, বলেন আজ আমরা শ্রীরামপুর বাইপাস পয়েন্টে সিএনজি,লেগুনা, পিকআপ, ১২টা আটক করি ও ১৩ টি মামলা দেই। বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায়, যারা সরকারি নিয়ম মানতে রাজি না তাদের গাড়ি তে মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের সাথে আছেন মোগলাবাজার থানার এ.এস. আই. মঞ্জুরুল হক, এক সাথে কাজ করতে দেখা যায়। আজ বৃহস্পতিবার ১/০৭/২০২১, সকাল থেকে এ অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। এসময় যানবাহনের কাগজপত্র ও মোটরসাইকেল চালকদের লাইসেন্সসহ হেলমেট না থাকায় মামলা দিতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে পড়তে হয় আইনি ঝামেলায়। পুুলিশের নির্দেশনাগুলো হলো প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হয়েছেন তাদের কে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছে গাড়ি নিয়ে তাদের কাগজপত্র দেখা হচ্ছে, যাদের কাগজপত্র নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং রেকার করা হচ্ছে। যারা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে ছেড়ে দিচ্ছেন। অনেক কে বুঝানো হচ্ছে আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সরকারের নির্দেশনা মেনে চলুন, আপনাদের জন্য আজ অনেক পরিশ্রম করতেছি জীবনের ঝুঁকি নিয়ে, আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। আমাদেরকে একটু সহযোগিতা করুন, সরকারের আদেশ মানুন এই কথা বলতে দেখা যায় শ্রীরামপুর বাইপাস পয়েন্টে থাকা দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জন চয়নকে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com