June 21, 2026, 4:10 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটে একদিনে আড়াইলাখ টাকা জরিমানা

সিলেটে একদিনে আড়াইলাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সিলেট মহানগর ও সকল উপজেলায় অভিযানকালে ২৪৬টি মামলা ও ২ লাখ ৫২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিধি অমান্য করায় ২৪৬ টি মামলা এবং ২ লাখ ৫২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com