November 4, 2026, 10:53 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে করোনাভাইরাসে এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন

সিলেটে করোনাভাইরাসে এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন

সিলেটের আলোঃ জায়েদ খাঁনঃঃ  প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন আজ সিলেটে ৫ জন। তারা সবাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। পরপর দু’টি টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ আসার কারণে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

আজ বুধবার দুপুর পৌণে ১টার দিকে ছাড়পত্র পাওয়াদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

এ তথ্য সিলেটভিউকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, শামসুদ্দিন হাসপাতালে ১৯জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জন পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাদের পরপর দু’টি টেস্ট নেগেটিভ এসেছে। তারা সবাই পুরুষ।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com