September 19, 2026, 5:34 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে জামাত – শিবির ৮ কর্মী আটক

সিলেটে জামাত – শিবির ৮ কর্মী আটক

সিলেটের আলো রির্পোট : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সেক্রেটারি বদরুল ইসলামসহ জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত দক্ষিণ সুরমা ও সাদাটিকর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সেক্রেটারী বদরুল ইসলামসহ (৪০), বরইকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর (২৭), একই ওয়ার্ড শিবিরের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম (সিতাব) (২৭), জামায়াত কর্মী ইমন আহমদ (২৪), তোফায়েল আহমদ (৩২) ও জামাল উদ্দিন জামাল (৩২)-সহ ছয়জনকে আটক করে পুলিশ। এছাড়া নগরীর সাদাটিকর এলাকার শাহজালাল হাউজিংয়ের ফয়েজ মঞ্জিল নামের একটি বাসার নিচ তলার একটি মেসে অভিযান চালিয়ে আল-আমিন (২৪) ও মাহমুদুল্লাহ (২৩) নামের দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। এসময় মেসে তল্লাশি চালিয়ে যুদ্ধাপরাধী গোলাম আযম, দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদ, মুহাম্মদ কামারুজ্জামানদের লেখা নাশকতার উদ্দেশ্যে জিহাদী চেতনায় উদ্বুদ্ধ বই, দলীয় সাংগঠনিক বই পত্র, লিফলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com