November 4, 2026, 10:38 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে ত্রাণ বিতরণ করতে গিয়ে রাসেল লাঞ্চিত

সিলেটে ত্রাণ বিতরণ করতে গিয়ে রাসেল লাঞ্চিত

                           সিলেটের আলো : প্রাণঘাতী করোনা ভাইরসে গৃহবন্দি সমাজের গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে সিলেটে মো: রাসেল আহমদ (২২) নামের দাতা লাঞ্চিত হয়েছে। গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় এসএমপি শাহপরাণ (রহ:) থানাধীন মুক্তিরচক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মো: রাসেল আহমদ গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ এলাকা এসএমপি শাহপরাণ (রহ:) থানার মুক্তিরচক ওমর মিয়ার বাড়িতে ত্রাণ নিয়ে যান। এসময় ওই এলাকার মৃত আব্দুল আলীর পুত্র গেদা মিয়া (৫০) ও গেদা মিয়ার পুত্র কামিল আহমদ (১৯) এবং ওমর আলীর স্ত্রী ইয়াসমিন বেগম (৪০) তার ছেলে জামিল আহমদ (১৯) ত্রাণ বিতরণে বাধা প্রদান করেন। একপর্যায়ে রাসেল আহমদ এর উপর তারা হামলা চালায়। এতে রাসেল আহমদসহ তার সাথে থাকা অন্যরা আহত হন। এবং তাদের সাথে থাকা ৩০টি ত্রানের ব্যাগ বিনষ্ট করা হয়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করেন। এবং গেদা মিয়া গংরা তাদের খুন করার হুমকি প্রদান করেন।
এবিষয়ে রাসেল আহমদ বলেন, প্রাণঘাতী করনা ভাইরাসের কারণে গৃহবন্দি নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিজ এলাকায় ত্রাণ নিয়ে গেদা মিয়ার বাড়িতে যাই। এসময় আমাদের উপর গেদা মিয়া গংরা অতকিত হামলা চালায়। এতে আমিসহ আমার সাথে থাকা অন্যরা আহত হন এবং ত্রাণের ৩০টি ব্যাগ বিনষ্ট করা হয়। এবং গেদা মিয়া গংরা প্রকাশ্যে আমাদের খুন করার হুমকি প্রদান করেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com