June 22, 2026, 1:32 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলের চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ

সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলের চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ

সিলেটের আলো :: ফটো সাংবাদিক রেজা রুবেলের চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ। শাহপরাণ (রহ:) থানা পুলিশের অব্যাহত সাড়াশি অভিযানে ২২ ডিসেম্বর দিবাগত রাতে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার হতে দৈনিক শ্যামল সিলেট ও সিলেট প্রতিদিন ২৪ডটকমের ফটো সাংবাদিক রেজা রুবেলের চুরি যাওয়া প্যাশন-প্রো মোটর সাইকেল এবং সিলেট আয়কর অফিসে কর্মরত হিফজুর রহমানের চুরি যাওয়া ডিসকভার মোটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন।শাহপরাণ থানার ওসি আব্দুল কায়ুইম চৌধুরী নির্দেশে সাংবাদিক রেজা রুবেলের চুরি হওয়া গাড়ি উদ্বার করা হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) পুলিশের অভিযানে গোলাপগঞ্জ থেকে ৩টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ২ চুর চক্রের সদস্যকে আটক করে। গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বিদায়টিকর গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে আসামী মনোয়ারুজ্জামান ইমন উরফে শাকিল আহমদ (২৩) ও ইকবাল আহমদকে আটক করা হয়। পরে শাকিলের বসতঘর থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যাহার হুডের পিছনে “মামুন, ইমন, মীম পরিবহন” লেখা, একটি লাল রংয়ের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। পরে শাকিলের তথ্য মতে ওসমানীনগর থানাধীন অপর আসামী ইকবাল আহমদের বসতঘর থেকে চুরি যাওয়া মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ এবং মোটরসাইকেল এর ৪টি ডিজিটাল নম্বর প্লেইট, একটি মোটরসাইকেল এর সামনের অষ্পষ্ট “খবর ওয়ালা প্রেস লেখা ১টি নম্বর প্লেইট, ৯টি চাবি এবং একটি কালো রংয়ের টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল করে জব্ধ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১১, তারিখ-২১/১২/২০১৯খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com