September 19, 2026, 7:21 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে মেয়রের ‘অ্যাকশন’ অব্যাহত

সিলেটে মেয়রের ‘অ্যাকশন’ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখল মুক্তকরণ ও হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সিলেট নগর ভবনের সামনের রাস্তা থেকে অভিযান শুরু করে সার্কিট হাউজ, সুরমা পয়েন্ট, ক্বীন ব্রিজ এলাকা ও জিন্দাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এর আগে গতকাল সোমবার সকালে সিটি কর্পোরেশন ও কোতোয়ালী থানা যৌথভাবে লোকবল নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে।

মঙ্গলবার অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদসহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিপুল পরিমাণ পুলিশ সদস্য, সিসিকের কর্মকর্তা ও কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মীরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

উল্লেখ্য, হকার উচ্ছেদের ব্যাপারে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো গত রবিবার (৮ অক্টোবর) মেয়র আরিফ ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছ আলমকে তলব করলে পরের দিনই সোমবার কিছুদিন বিরতির পর ফের হকার উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com