September 19, 2026, 7:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে রোহিঙ্গা কিশোর আটক

সিলেটে রোহিঙ্গা কিশোর আটক

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, আটক কিশোরের নাম আব্দুল আমিন (১৫)। তার বাড়ি মায়ানমারের রাখাইন রাজ্যের রেলওয়ারী উপজেলার বুজিডং গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ এবং মায়ের নাম হামিদা বেগম।
দক্ষিণ সুরমা থানায় থাকা ওই কিশোর জানায়,তিন দিন আগে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা ৩ কিশোর পালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে দু’জন পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে (আব্দুল আমিন) সিলেটে চলে আসে। আব্দুল আমিন জানায়,সে চাকরির সন্ধানে সিলেটে এসেছিল। কিন্তু চাকরি না পেয়ে সে আবার চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য দক্ষিণ সুরমার লালাবাজারে ঘোরাঘুরি করছিল।
জানা যায়,আব্দুল আমিনের ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, আব্দুল আমিনকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, কিশোর আব্দুল আমিন আরো জানিয়েছে, তার বাবা-মা ও দুই ভাই এখন মায়ানমারে রয়েছন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com