September 19, 2026, 6:35 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে লাল-সবুজের ‘বীর নিবাস’ পাচ্ছেন আরো ৬৫জন

সিলেটে লাল-সবুজের ‘বীর নিবাস’ পাচ্ছেন আরো ৬৫জন

সিলেট প্রতিনিধি : সিলেটজুড়ে বিভিন্ন উপজেলায় বর্তমান সরকারের পক্ষ থেকে ভূমিহীন-অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৬৫টি বসতঘর নির্মিত হচ্ছে। ইতঃপূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৪৯টি ঘরের নির্মাণ কাজ শেষ করে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে হস্তান্তর করেছে। আরও ১৬টি লাল-সবুজের ‘বীর নিবাসের’ কাজ দ্রুত এগিয়ে চলছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) সূত্র জানায়, সাম্প্রতিককালে বর্তমান সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু করে। এরই অংশ হিসেবে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪৯ টি বাসস্থান নির্মাণের কাজ শেষ হয়। এসব ঘরের নাম দেওয়া হয় ‘বীর নিবাস’।

তালিকাভুক্ত গরিব মুক্তিযোদ্ধা পরিবারের কাছে লাল-সবুজ ঘরগুলো বুঝিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অপর ১৬টি বাসস্থান নির্মাণের কাজ চলমান রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এই ১৬টি লাল-সবুজের বীর নিবাসের কাজও শেষ হবে। এই ৬৫টি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৫ কোটি টাকা।

এলজিইডি সূত্র আরো জানায়, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত প্রতিটি বাসস্থানে ২টি শয়ন কক্ষ, ১টি বসার কক্ষ, ১টি রান্না ঘর ও ১টি বারান্দা আছে। যা ৫’শ বর্গফুট। এছাড়া বাসগৃহের বাইরের দিকে রান্নাঘর সংলগ্ন ১টি পাকা উঠোন, টিউবওয়েল, টয়লেট, লাইভস্টক-শেড এবং একটি পোলট্রিশেড থাকছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) সিলেটের নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিন বলেন,‘ ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এর মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর সৈনিকদের মধ্যে যারা অবহেলিত ও মানবেতর জীবনযাপ


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com