November 4, 2026, 10:24 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  সিলেট অভিযানে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ

  সিলেট অভিযানে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ

সিলেটের আলো:::  সিলেট  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই ছিতাইকারীদের অবস্থান সনাক্ত করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হল কল্লোগ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে সোয়েব আহমদ নয়ন, সুরমা গেইটের দত্তগ্রামের  খায়েরুল ইসলামের ছেলে ছায়েদুল ইসলাম আকাশ(১৮), কুশিঘাটের মৃত লোকমান মিয়ার ছেলে আলাল হোসেন (২৭)।

জানা গেছে, গত ২১ জানুয়ারি একটি সিএনজি অটোরিক্সাযোগে বিয়ানীবাজার যাচ্চিলেন গুলশানা মরিয়ম নামের এক মহিলা। সাথে ছিলেন তার পুত্র নজরুল ইসলাম। দক্ষিণ সুরমার মোগলাবাজারের সুন্দরবন কমিউনিটি সেন্টারের উত্তরে সিলেট জকিগঞ্জ রোডে ছিনতাইয়ের শিকার হন তারা।

এ সময় মরিয়মের হাতের মধ্যে ভ্যানেটি ব্যাগে থাকা ৫টি স্বর্ণের আংটি, ১টি গলার স্বর্ণের চেইন, ২টি হাতের স্বর্ণের বালা, ১ জোড়া স্বর্ণের কানের দুল সহ মোট ওজন ০৮ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। যার মূল্য ৪ লাখ টাকার মত। তাদের সাথে থাকা একটি স্যামসাং জে-৩ ও একটি নোকিয়া ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থ থেকে পালিয়ে যায়।
পরদিন শুলশানা মরিয়মের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে মোগলাবাজার থানায় মামলা নং-০৯/০৯ রেকর্ড করা হয়। মামলার পর পুলিশের একটি টিম ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযানে মাঠে নামে।

শনিবার মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন এরতথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান সনাক্ত করেন এবং সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্রেফতার করেন। ছিনতাইকাজে ব্যবহৃত লাল রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com