September 20, 2026, 6:36 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট আসলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সিলেট আসলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সিলেটের আলো:: আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের স্মরণ সভায় যোগ দিতে সিলেট আসলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। বিমানবন্দর থেকে মন্ত্রী ওবায়দুল কাদের মাজার জিয়ারত করে সার্কিট হাউসে চলে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে বেলা তিনটায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট এসেছেন


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com