June 21, 2026, 2:35 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব’ এর আত্মপ্রকাশ

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব’ এর আত্মপ্রকাশ

সিলেটেরআলো ডেস্কঃ
সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু উইমেনস জার্নালিস্ট ক্লাবের। সিলেটের অনেক সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হল সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।

সোমবার (১৮ জুলাই) সিনিয়র সাংবাদিক হাসিনা বেগমের সভাপতিত্বে নগরীর অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভার মধ্যে দিয়ে ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব’ এর আত্মপ্রকাশ ও আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

উক্ত সভায় দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার ও চ্যানেল আইর সিলেটের ভিডিও জার্নালিষ্ট সুবর্না হামিদকে সভাপতি ও আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির ৯জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন:
সহঃসভাপতি দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মম, কোষাধ্যক্ষ দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেট এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক তাসলিমা খানম বীথি,দপ্তর সম্পাদক সিলটিভির নিজস্ব প্রতিবেদক ফাইজা রাফা, কার্যনির্বাহী সদস্য সিনিয়র ফটো সাংবাদিক রত্না আহমদ তামান্না ও বাংলা ভিউ’র নিজস্ব প্রতিবেদক শ্রাবণী তালুকদার।

সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী।

সভা শেষে সভাপতি সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম এক প্রতিক্রিয়ায় বলেন, সিলেট অনেক নারী সাংবাদিতকা করছেন। অনেকেই আবার সঠিক দিক নির্দেশনা না পেয়ে হারিয়ে গেছেন। নতুন যে নারীরা সাংবাদিকতা পেশায় আসবেন এই সংগঠনের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পাবেন। এবং যারা এখন এই পেশায় আছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে। পাশাপাশি সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com