September 19, 2026, 5:35 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট কলসী নদী হতে লাশ উদ্ধার

সিলেট কলসী নদী হতে লাশ উদ্ধার

হেলাল আহমদ:: স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী কলসী নদী হতে ১ কন্যা সন্তানের জনকের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ৫ আগষ্ট শনিবার জৈন্তাপুর উপজেলার বিরাইমারা (গড়েরপার) গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ১ সন্তানের জনক জামাল হোসেন (২৮) নিখোঁজ হন। এনিয়ে জৈন্তাপুর থানায় পরিবারের পক্ষ হতে একটি সাধারণ ডায়েরী করা হয়। কিন্ত নিখোঁজের ৩দিনের মাথায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রি গ্রামের ফখর উদ্দিনের বাড়ীর সন্নিকটে বয়ে যাওয়া কলসী নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদ আনোয়ার সঙ্গীয় ফৌস নিয়ে কলসী নদী হতে নিহতের লাশ উদ্ধার বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com