June 21, 2026, 8:25 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনের ছাদ থেকে পড়ে এক যুবকরে মৃত্যু

সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনের ছাদ থেকে পড়ে এক যুবকরে মৃত্যু

সিলেটের আলো :  সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকরে মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। তিনি লালদিঘীরপাড়ে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন। তবে তার মৃত্যুকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম মসজিদের সামনের একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘মাহবুব আলম আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। কারণ, অন্য কোনো ক্লু মিলছে না।’

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com