September 20, 2026, 5:04 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খুন, মা গুরুতর আহত

সিলেট গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খুন, মা গুরুতর আহত

সিলেটের আলোঃঃ সিলেটে গোলাপগঞ্জে কোদাল ও দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করলো পাষণ্ড এক ছেলে।  এসময় জন্মদাতা মা-কেও রেহাই দেয়নি সেই নিষ্ঠুর সন্তান। মা-কেও কোদাল এবং দা দিয়ে কুপিয়েছে সে। আশঙ্কাজনক অবস্থায় মা-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম কাসেমি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাই (৬০)-এর ছেলে রাহেল আহমদ (৩৫) বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যায়।  এসময় বাবা আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাই এবং মা মিনারা বেগম (৪৫)  রাহেলকে গাছ কাটতে নিষেধ করেন।

এ নিয়ে সে মা-বার সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হয় সে। এক পর্যায়ে মা-বাবার প্রতি প্রচন্ড রেগে গিয়ে রাহেল হাতে থাকা কোদাল ও দা দিয়ে মা-বাবাকে উপর্যুপরি কোপাতে থাকে। এসময় তারা মাটিতে লুটিয়ে পড়েন এবং তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রাহেলের হাত থেকে তাদেরকে  উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে নিজেরই নিষ্ঠুর সন্তানের দা ও কোদালের আঘাতে পরপারে চলে যান জন্মদাতা পিতা।

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শওকতুর রহমান আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাইকে মৃত ঘোষণা করেন  এবং মিনারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, মা-বাবাকে কুপানোর পর তাকে গ্রামের মানুষ আটক করতে গেলে কয়েকজনকে কুপিয়ে রাহেল পালিয়ে যায়।  বর্তমানে সে পলাতক রয়েছে।

অপরদিকে, খবর পেয়েই গোলাপগঞ্জ থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।  বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে এবং রাহেলকে আটকের চেষ্টা চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com