June 22, 2026, 1:34 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেট জকিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

সিলেট জকিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

সিলেটের আলো: জকিগঞ্জের ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের সামনে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে দিকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন মুলিকান্দিগ্রামের মির্জারচক গ্রামের কবির আহমদ, জামাল আহমদ মুলিকান্দি গ্রামের, আকাশ রায়, সুশীল রায়, চিত্তরঞ্জন রায় প্রমুখ। এ সংঘর্ষের ঘটনাকে পরে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে একটি পক্ষ। তবে জকিগঞ্জ থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির আহমদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ইউপি চেয়ারম্যান কবির আহমদ জানান, মুলিকান্দি গ্রামের অভি রায় নামের এক টমটম চালক স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল। সবাই মিলে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সুরাহার করতে দুই পক্ষের ১০ জনকে নিয়ে একটি টিম তৈরী করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com