August 5, 2026, 10:55 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
সিলেট থেকে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার

সিলেট থেকে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার

স্টাফ রিপোর্টার : পুলিশের এসআই সেজে প্রতারণা করে এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পরে শ্বশুরের কাছে মোটর সাইকেল SIচাইতে গিয়ে আটক হলেন পুলিশের এসআই পরিচয়দানকারী ভুয়া পুলিশ। নগরীর সোবহানীঘাট থেকে রবিবার তাকে আটক করা হয়।
সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা।
সূত্রে জানা যায়, নগরীর সোবহানীঘাটে পুলিশের এসআই পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা নন্দি গ্রামের ওমর আলীর ছেলে মতছির আলী (৩৫)। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের কাছে বিভিন্ন অজুহাতে যৌতুক দাবি করে ঐ ভুয়া পুলিশ।
এক পর্যায়ে সে একটি পালসার মোটর সাইকেল দাবি করে বসে। তাকে মোটর সাইকেল দেয়া হবে বলে খবর দিয়ে আনেন কোতয়ালী থানার আওতাধীন সোবহানীঘাট এলাকার শ্বশুর বাড়ির লোকজন।
পরে যৌতুক বাবদ শশুরের কাছ থেকে দাবিকৃত পালসার মোটরসাইকেল কিনতে গেলে এ সময় তাকে ভূয়া পুলিশ সন্দেহ হলে কোতয়ালী থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে চ্যালেঞ্জ করে এবং তার সাথে থাকা জাল আইডি কার্ড সহ তাকে আটক করা হয়। পরবর্তীতে কোতয়ালী থানার মামলা নং ১৩(৯)১৭ ইং রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com